Posts

Showing posts from January, 2023

কবিতা

  ত্রিস্তান আনন্দ  বিগত আগত পাঁকে আর বাঁকে এমনই এক ফাগুনফলা রাত আপেলবন কামরাঙা ডাক হাঁকে হাতের কোলে আরেক নত হাত আগুনঘন শ্বাসের সোল্লাসে  মহাজগতের জরায়ুতে ওঠে ঝড়   চোখের মণিতে চোখের ছায়া হাসে আত্মার ঘামে দুই স্নাতকোত্তর শতরূপা মনু হাওয়া ও আদম ভরা ছিল সে রাতের ওমে ও কুসুমে গুগল ডুডলের ছিল না তাড়ম ঘোরে নয় ঐক্যের অলঙ্ঘ্য উসুমে ধড় ও ধার একাকার অতলে তল তুমিও কিম্ভুত আমিও কিমাকার  একফোটা হলো দুইফোটা জল জ্বলে উঠি বাঙলায় রাত্রি নিরাকার মগজে নিউরনছায়া অরণ্যে পাইনি জিহ্বার বিষের আঁচে ঠোঁট দিশেহারা সত্তাও জানেনি আত্মাও বোঝেনি কে আকাশের ফুল কে মাটির তারা ফণারও মায়া থাকে মায়াপূর্তি বিষ  নখেও বুক মেলে বুকের দাঁতে মধু ছোবলের খোল খোলে প্রেমার্ত শিস নিযুত প্রেমিকা মরে নীড় গড়ে বধু জুড়িয়ে যাওয়া শরীর আমার পোড়ে তোমার ছায়ায়ও ভাসে ফাউদের রক্ত  মাপা আদরের অভ্যাসে শৈত্য বাড়ে ফ্রেমে কিবা প্রেমে কবিই অবিভক্ত এসব কথার কথা তুমিই তুরীয় ধ্যানে তোমারই গর্ভসূত্রে পিতা নাম ধরে কখনও মর্মে আমি কখনও গহনে জন্মের ভেদের অভেদে মৃত্যুপ্রহরে কিছু ব্যথা ভাইরাল  কিছু সুখ নেটিজেন -  ...