মন্ত্র

ভিতর মানে শুধুই ভিতর 
বাহির মানে শুধুই বাহির নয় 
ভিতরেরও আছে বাহির 
বাহিরেও ভিতর পরিচয়   
/ত্রিস্তান আনন্দ  

Comments


  1. ঘটিরাম

    ত্রিস্তান আনন্দ


    কেঁচোর বিষ্ঠার সারে জন্মে শতসবুজ আনাজ
    কৃমির বাস জানি সকলের অন্ত্রতন্ত্রতন্তুতে
    ঘুণের পালঙ্কে কুসুমশয্যা নৈশপ্রহর জাগে
    উইয়ের লালায় গড়ে বাস্তুকলার রামায়ণ
    বইপোকার পেটে জিইয়ে থাকে আদ্য অক্ষরেরা -


    আমিই অনাদিআদিম প্রতিবন্ধী হৃদয়সংবেদী
    আমিই ত্রৈলোক্যে অজাতঅচিন অকুলভেদী
    আমি যোগ্যতম অযোগ্য ফানুস এই পৃথিবীর
    আমারই দায়ে রক্তাক্ত যত নষ্টভ্রষ্টভস্ম নীড়

    আবারও কবি নেই মানে শূন্য
    আবারও কবি মানুষ থেকে ভিন্ন

    [১১০৭২০২০; রাত- ২:৪৪]

    ReplyDelete


  2. https://m.facebook.com/story.php?story_fbid=10222049666731497&substory_index=0&id=1256509542

    ReplyDelete


  3. https://m.facebook.com/story.php?story_fbid=10222049666731497&substory_index=0&id=1256509542

    ReplyDelete

Post a Comment